SVEEP সচেতনতা শিবির মুরারই ১ ব্লকে

Share this page

মুরারাই ১ নম্বর ব্লকে গণতন্ত্রকে শক্তিশালী করার লক্ষ্যে অনুষ্ঠিত হল এক বিশেষ সচেতনতামূলক কর্মসূচি। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬ উপলক্ষে SVEEP-এর আওতায় ব্লক প্রাঙ্গণে স্থাপিত ‘Signature Wall of Democracy’-তে স্বাক্ষর করলেন ২৯৪ নম্বর বিধানসভা কেন্দ্রের মাননীয় জেনারেল অবজারভার Shaokat Ahmed Parray।

এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল সাধারণ ভোটারদের মধ্যে ভোটদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করা। স্বাক্ষর করার মাধ্যমে উপস্থিত সকলকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে অংশগ্রহণের শপথ গ্রহণের বার্তাও দেওয়া হয়।

   

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুরারাই ১ ব্লকের বিডিও এইচ এম রিয়াজুল হক।যিনি বলেন যে, “গণতন্ত্রের মূল ভিত্তি হলো মানুষের ভোটাধিকার। প্রতিটি যোগ্য ভোটার যেন নির্ভয়ে ও উৎসাহের সঙ্গে ভোটদান করেন, সেই পরিবেশ তৈরিই আমাদের প্রধান লক্ষ্য।”

এছাড়াও উপস্থিত ছিলেন নির্বাচন দপ্তরের ওসি পিনাকী চ্যাটার্জি, যতন মাল, বিকাশ চ্যাটার্জী, অভিষেক মন্ডল , মলি বারুরি সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক ও কর্মীরা। কর্মসূচির মাধ্যমে বিশেষভাবে নতুন ভোটার, মহিলা ভোটার এবং প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।

   

উল্লেখ্য, SVEEP কর্মসূচির অধীনে ব্লক জুড়ে বিভিন্ন সচেতনতা অভিযানের আয়োজন করা হচ্ছে, যাতে ভোটারদের মধ্যে ইতিবাচক মনোভাব গড়ে ওঠে এবং ভোটদানের হার বৃদ্ধি পায়।

এই ধরনের উদ্যোগ গণতন্ত্রের প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় করবে বলে মনে করছেন প্রশাসনিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *