মুরারই, ৮ সেপ্টেম্বর: পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর এবং জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের যৌথ উদ্যোগে VB-GRAMG প্রকল্পের মাধ্যমে আজ মুরারই-১ ব্লকের মোহরাপুর ও পলসা গ্রাম পঞ্চায়েতে একদিনের বিশেষ বৃক্ষরোপণ অভিযান শুরু হল।

এই উদ্যোগের মূল লক্ষ্য হল গ্রন্থাগারগুলিকে জ্ঞানচর্চার পাশাপাশি পরিবেশ সচেতনতা ও সবুজায়নের কেন্দ্র হিসেবে গড়ে তোলা। পরিকল্পনা অনুযায়ী, প্রত্যেক গ্রন্থাগারে যেখানে পর্যাপ্ত জায়গা রয়েছে, সেখানে ১০০টি করে গাছ লাগানো হবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুরারই-১ ব্লকের বিডিও এইচ. এম. রিয়াজুল হক, ব্লক ইঞ্জিনিয়ার সুকান্ত ধর, বিডিএমও পিনাকী চ্যাটার্জি, প্রধান সীমা রাজবংশী এবং এনএস কালিকৃষ্ণ রায়-সহ সংশ্লিষ্ট আধিকারিক ও জনপ্রতিনিধিরা।

VB-GRAMG-এর মাধ্যমে কর্মসংস্থানের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও টেকসই গ্রামীণ উন্নয়নের লক্ষ্যে এই উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। গ্রন্থাগারকে কেন্দ্র করে এই সবুজায়ন কর্মসূচি আগামী দিনে সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা আরও বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে।
